ব্যারিস্টার মীর হেলালের এর নেতৃত্বে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি পুষ্পস্তবক অর্পণ

111

মহান বিজয় দিবস উপলক্ষে সকাল দশটায় কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এর নেতৃত্বে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নগরীর মিউনিসিপাল হাই স্কুল মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষেপ্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশীদের গৌরবময় জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন। মহান বিজয় দিবস জাতির হাজার বছরে শৌর্যবীর্য ও বীরত্বের গৌরবময় দিন। মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া মুক্তিযুদ্ধে দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে ১৯৭১ সালের এদিনে আমরা দেশমাতৃকাকে শত্রুমুক্ত করতে সক্ষম হই। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে উদিত হয় স্বাধীনতা সূর্য। বিজয়ী হয়ে অর্জন করি স্বাধীনতা। এ স্বাধীনতাযুদ্ধে যারা আত্মদান করেছেন, সেসব বীর শহিদদের স্মৃতিরপ্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।
তিনি আরো বলেন, এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা গত শতাব্দীর শ্রেষ্ঠ অর্জন। বহুদলীয় গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই আমরা স্বাধীনতাযুদ্ধ করেছিলাম। সে লক্ষ্য পূরণে আমরা আজও কাজ করে যাচ্ছি। সকলের সম্মিলিতপ্রচেষ্টায় আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবো বলে আমার দৃঢ় বিশ্বাস।
এসময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিঃ যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব ছালাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন, নুর মোহাম্মদ, কর্নেল (অবঃ) আজিম উল্লাহ বাহার, অধ্যাপক আজম খান, এডভোকেট আবু তাহের, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, সেলিম চেয়ারম্যান, শহিদুল ইসলাম চৌধুরী, হাসান মোঃ জসিম উদ্দিন, আমিনুল ইসলাম তৌহিদ, সরোয়ার উদ্দিন সেলিম, এইচ এম নুরুল হুদা, এজাহার মিয়া, রহমতুল্লাহ চেয়ারম্যান, এস এম ফারুক, ফখরুল ইসলাম, নার্গিস আক্তার, জাহিদুল আফসার জুয়েল, মনিরুল আলম জনি, মোহাম্মদ সিদ্দিক, সেলিম নুর, মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ ওয়াসিম, ইমরানুল হক সোহেল, মোহাম্মদ বাবর, মিনহাজ উদ্দিন, সরোয়ার হোসেন রুবেলপ্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement
spot_img
Advertisement
spot_img