কখনও ভাবিনি @ নুজহাত ইসলাম

496

কখনও ভাবিনি তুমি নেই পাশে
এই আমিই হারিয়ে গিয়েছিলাম
অন্য কোন দেশে-
ধিক আমার ভালোবাসা-
তুমি চলে যাওনি কখনো
জড়িয়ে ছিলে আমার চারি পাশে।
কি পরম ভাগ্য আমার
তোমায় পেয়েছি এ জন্মে।
এত ভালো কি ভাবে বাসো?
আমি সাধারণ নারী
তুমি ভাবো মহীয়সি –
তুমি সাথী আমার আজন্মের।
কি করে ভুলে ছিলাম;
আবার তুমিই ফিরিয়েছ আমায়
সে কোন জাদুতে –
আমি তোমার চোখে নিজেকে পেলাম ফিরে।
দেবদুত তুমি? নাকি কোন দেবতা
হ্যা দেবতাই তো;
আমার দেবালোকের
যেন সাত পাকে বাঁধা আমরা যুগল প্রাণ-
ভালোবাসি আজীবন তবো।

Advertisement
spot_img
Advertisement
spot_img