
আমরা ভুল মানুষ থেকে আঘাত পেয়ে শিক্ষা গ্রহণ করি।
আর সেই শিক্ষাকে কাজে লাগাতে গিয়ে
সঠিক মানুষ কে প্রিয়জন হিসাবে কাছে পেয়েও
তার যথাযথ মূল্যায়ন আমরা করিনা।
আসলে এটা শিক্ষা নয় ” চরম ভুল করা।
সঠিক জায়গায় সঠিক কাজটিই করা উচিত…….!!
কারণ, আঘাত সবাই দিতে জানে….
কিন্তু ভালোবেসে নিঃস্বার্থ ভাবে আপন হয়ে পাশে কয়জনই বা থাকতে পারে, বলুন …?
তাই যে মানুষটি তার প্রিয়জনকে অধিক ভালোবেসে পাশে থাকতে চায়, তাকে কখনো অবহেলা করা ঠিক নয়।
বরং তার জন্য – তার পাশে থাকা হাজারো অসৎ বন্ধু এবং বেঈমান প্রিয়জনদের কে বয়কট করা উচিত।
মনে রাখতে হবে -অবহেলা অনাদরে পড়ে থাকলে,
পানি এবং যত্নের অভাবে সুন্দর একটি গাছ ও মারা যায়।
আর যত্নহীন গাছ থেকে কখনো,ভালো ফল পাবার আশা করা যায় না.।
ঠিক তেমনি, মনের মত ভালোবাসার মানুষ একজনই যথেষ্ট।
শুধু সঠিক ভাবে তাকে চিনতে হয়, তাকে ভালোবাসা মায়া দিয়ে যত্ন করতে জানতে হয়।
সেই সু-সম্পর্ক কে যতনে আগলে রাখতে জানতে হয়…!!
এটা আমার ব্যাক্তিগত মতামত। কপি নয়।
কলমেঃ জুলি
J.A.Juli.. 23-11-2024
















