সাকিবের অবর্তমানে লিটনই অধিনায়ক

76

নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের আঙ্গুলে চোট, তাই আফগানিস্থানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে তার খেলা হচ্ছে না। সাকিবের অবর্তমানে লিটন দাসই হবেন অধিনায়ক।

Advertisement
spot_img

আজ শুক্রবার একটি অনুষ্ঠানে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান।

বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ) এর ১০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি প্রধান বলেন, ‘সাকিব আল হাসান ইনজুরিতে থাকলে ভাইস-ক্যাপ্টেন যে আছে সে অধিনায়ক হবে। লিটন দাস ভাইস-ক্যাপ্টেন, আমি তো তাই জানি।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল দেখতে ভারতে যাচ্ছেন নাজমুল। সেখানেই চূড়ান্ত হবে এশিয়া কাপের ভাগ্য। নাজমুল জানান, ‘যদি এক দেশে খেলা হয় তাহলে শ্রীলঙ্কা প্রথম পছন্দ। কারণ ভারত বলছে তারা পাকিস্তানে যেতে পারবে না। আরব আমিরাতও আমাদের একটা পছন্দের জায়গা কিন্তু যে সময়টা, এখন সেখানে তাপমাত্রা ৪২-৪৩ ডিগ্রি (সেলসিয়াস)। এই গরমে ওয়ানডে ম্যাচ খেলা বেশ কষ্টকর। অনেক খেলোয়াড়ই চোট পেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, এই জন্যই ইউএই প্রথম পছন্দ নয়।’

নাজমুল জানিয়েছেন, প্রতিটা দেশই তাদের পছন্দের মডেলের কথা জানাবে। ২৮ -২৯ তারিখেই সিদ্ধান্ত চলে আসবে এশিয়া কাপ নিয়ে, বলেছেন বোর্ড সভাপতি।

Advertisement
spot_img