সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যপ্রাপ্তি নিশ্চিতকরণে জেলা প্রশাসন, চট্টগ্রাম-এর ব্যবস্থাপনায় চট্টগ্রাম মহানগরীতে 'জেলা প্রশাসন সেলস সেন্টার' আজ থেকে নগরীর ৬টি স্পট যথাক্রমে- রিয়াজুদ্দিন বাজার, পাহাড়তলী কাঁচা বাজার, স্টীলমিল বাজার পতেঙ্গা, বক্সিরহাট, বহদ্দারহাট কাঁচা বাজার এবং ২ নং গেইট কর্ণফুলী কাঁচাবাজারে কার্যক্রম শুরু করেছে।
সেলস্ সেন্টারসমূহ উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।