
“কেউ কারো নয়”
@ সেলিনা পারভীন ~
স্বার্থপর পৃথিবীতে স্বার্থপর সব
নিজের ভালো ছাড়া সব যেন
পর, স্বার্থের লোভে স্বার্থপর
কেউ কারো নয়, সব আপন পর।
যতই কষ্ট হোক না কেন
পৃথিবীর মানুষ গুলো
ভালো না,শুধু জেনো
নিজের মনোবল শক্ত রেখো।
কেউ কারো নয় এটাই আসল
নকল নিয়ে পড়ে থাকে সব
এমন ভাব দেখায় কত আপন
আসলে কিন্তু কেউ কারো নয়।
নিজের বেলায় ষোলো আনা
পরের বেলায় চার আনা
এই তো হলো স্বার্থের দুনিয়া
স্বার্থ ছাড়া এক পা চলে না।
















