১১১ বারেও দেওয়া হলো না সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

157

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১১১ বারেও দিতে পারেনি তদন্ত সংস্থা। প্রতিবেদন দিতে ১৫ অক্টোবর নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

 

Advertisement
spot_img
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক প্রতিবেদন দাখিলের পরবর্তী এ তারিখ ধার্য করেন।

আলোচিত মামলাটি প্রথম তদন্ত করে শেরেবাংলা নগর থানার পুলিশ। তারপর মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) দেওয়া হয়। দুই মাসের বেশি সময় ডিবির তদন্তের পর একপর্যায়ে হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার র্যাবকে দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত র্যাব এই ঘটনার কোনো কিনারা করতে পারেনি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। ওইদিন ঘটনাস্থলে এসে ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করার কথা বলেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ওই ৪৮ ঘণ্টা এখন সাড়ে পাঁচ বছরে পরিণত হলেও ফলাফল শূন্য।

Advertisement
spot_img