"পথের ঠিকানা"
@ সেলিনা পারভীন ~
জানা অজানা পথ ধরে
হাঁটতে হাঁটতে কখন যে
ক্লান্ত হয়ে ভিশন ভাবে
নিজেকে বড্ড অস্বস্তি লাগে।
পথের পথিক গুলো কেমন যেন
অদ্ভুত চোখে তাকিয়ে থাকে
মনে হয় জীবনেও বুঝি
মানুষ চোখে দেখেনি।
আমার নিজেকে প্রশ্ন করি
কেন এমন করে তাকানোর দৃষ্টি
সভ্য সমাজ টা কি তাহলে
নষ্ট হয়ে যাচ্ছে চোখের পলকে!
আমরা এক পথ ধরে হেঁটে যাই
অন্য এক পথের সন্ধান পাই
যে পথ আমাদের ঠিকানা দেয়
তাকেই আঁকড়ে ধরতে চাই।