সিপিডিএল ঝিনুক প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন

131

‘উইথ কোয়ালিটি ইন টাইম’ মূলমন্ত্র নিয়ে শুরু থেকেই পদ্ধতিগত নির্মাণ, নিরবচ্ছিন্ন সময়ানুবর্তিতা, কঠোর মান নিয়ন্ত্রণ এবং ইনোভেটিভ সলিউশন – এর মাধ্যমে গ্রাহকসেবা দিয়ে আসছে আবাসন খাতের অন্যতম সফল প্রতিষ্ঠান সিপিডিএল।
এই ধারাবাহিকতায় চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায়, কলেজ রোডে সিপিডিএল ঝিনুক প্রকল্পের যাত্রা শুরু হয়েছে।

Advertisement
spot_img

২০০৪ সাল থেকে আবাসন খাতে অর্জিত অভিজ্ঞতা, দক্ষতা ও গ্রহণযোগ্যতা পুঁজি করে চট্টগ্রাম তথা দেশের আবাসন শিল্পে সম্পূর্ণ নতুন ও ভিন্ন মাত্রার প্রকল্প গড়ার প্রত্যয় নিয়ে এই দৃষ্টিনন্দন স্থাপনাটির নির্মাণ পরিকল্পনা করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির নির্মাণকাজের উদ্বোধন হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন ভূমি মালিকদের পক্ষে ডা খুরশীদ জামিল চৌধুরী এবং সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন ।

এছাড়াও অনুষ্ঠানে ওসমান গনি, আবু মো. হাসান চৌধুরী, নোমান সুফিয়ান, ডা. মোর্শেদুল করিম, ডা. আতা মোজাসসেম, আরিফুল হক সাজু, আবু মো. ফরিদ-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিপিডিএল পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ।

উপস্থিত অতিথিগণ সিপিডিএল এর ব্র্যান্ড আইডেন্টিটি ‘সঠিক মানে, সঠিক সময়ে হস্তান্তর’ এর মাধ্যমে তাদের এই প্রকল্পটি যথার্থভাবেই বসবাসকারীদের স্বপ্ন বাস্তবায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement
spot_img