আদিবাসী কবিঃ হিল্লোল নকরেক

211

আদিবাসী
কবিঃ হিল্লোল নকরেক।
===============
বন পাহাড়ী বাংলাদেশী
আমরাই সেই আদিবাসী,
তুচ্ছ নয় ক্ষুদ্র জাতি
আমরাও এনেছি বাংলার মুক্তি।

Advertisement
spot_img

ক্ষুদ্রে ক্ষুদ্রে গড়ে শক্তি
যুদ্ধে যুদ্ধে হলো মুক্তি,
স্বাধীন দেশে বানালে উপজাতি
দখলদার হলে আমি না তুমি?

এখানে আশ্রয়হীন আশ্রয় চায়
ক্ষুধার্তরা খাবার পায়,
বন পাহাড়ে মুক্তির ডাক শুনেছি
তবে বাংলায় নেই কেন সেই আদিবাসী।

ক্ষুদ্র বলে করো তুচ্ছ
তাই বলে হয়নি নুহ্য,
দেখো চেয়ে বিশ্ব আদিবাসী
বন-পাহাড়ে, রাজপথে আমরা আছি।

Advertisement
spot_img