
সমাজ আয়না
@ ফাতিমা কানিজ
“””””””””””””””””””””””””” 🌿
পাল্টে যাচ্ছে সময়
বৈশিষ্ট্য হারিয়ে বিচিত্র হচ্ছে মানুষ,
কোথায় মক্তব পাঠ,কোথায় উলুধ্বনি
ভদ্রমহলে শোনা যায়
এ সবে নাকি পরিবেশ দূষণ।
হিসেব কষে জানা যায়
আসলে ঐতিহ্যের অপচয় নয়তো প্রহসন।
কেউ কেউ আবার বোদ্ধা
নামমাত্র বাঙালি আপামর নয়,
অরাজকতার ভয়াল পৃথিবীতে
একেকজন ভয়ার্ত ফিলিস্তিন।
অথচ বানিজ্যে উঠে গেছে সব
উত্তরাধুনিকতায় বেসামাল ফড়িং
ভাবনা জুড়ে তাই আরশোলার ষষ্ঠপদ।
লালন থেকে বাংলা ব্লকেড
মানুষ আর মানুষের রক্ত দেখেছি
বহরে বহর,লহরে লহর
ধর্ম দেখেনি কোথাও,চোখে পড়েনি নেটিভিজম।
















