
জলের নৌকা
@ ইসরাত জাহান
যদি মন খারাপ হয়ে যায় অকারনেই ,
হঠাৎ যদি ছুয়ে যায় খেয়ালি বাতাস,
তবে জেনো চুপি চুপি সে বলছে তোমারই কথা।
যদি কারও দেওয়া কষ্ট তোমাকে খুব কাঁদায়-
তবে জেনো ভালবাসার স্পর্শছায়ায় পাশেই আছে তোমার সব সময়।
যদি কখনো নিজেকে খুব একাকী মনে হয়
ঐ নীল জোছনার মত,
তাহলে দেখবে ভালবাসা নিয়ে দাঁড়িয়ে আছে
শ্বাশত কবিতার মত,
মন হলো জলের নৌকা !!
কখনো সুখের পাল তুলে ,
কখনো দুঃখের স্রোতে ভাসে!
কখনো স্রোতে চলে ভালবাসার টানে,
কখনো থেমে যায় অজানা অভিমানে!
কখনো উচ্ছল হাসিতে ঝলমলে রং ছড়ায়,
কখনো চোখের জলের হিসেব মিলায়!
কখনো ধুসর বা কখনো স্বপ্ন রঙিন,
কখনো অনুভুতিগুলো ভুলে যায় রাত দিন!
কখনো আলেয়ার পিছে পাড়ি দেয়,
আবার কখনো বিষাদের নিকষ আধারে হারায়
যেন ভালোলাগা এক অদ্ভুত বিসর্গ
যদি কখনো ভাবনাগুলোকে আলিঙ্গন করে
সুখ পাখী হতে চায় মন!
তখন আবেগী মন হয়
প্রাণবন্ত এক প্রজাপতির মতো!
















