নবনিযুক্ত উপাচার্যের সাথে চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

500

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের এর সাথে তাঁর অফিস কক্ষে ২৪ মার্চ ২০২৪ দুপুর ১২ টায় চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন এবং নবনিযুক্ত  উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রফেসর আবদুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী আরশাদ চৌধুরী, কার্য নির্বাহী সদস্য প্রফেসর ড. রকিবা নবী, প্রফেসর ড. মোহাম্মদ শেখ সাদী, প্রফেসর ড. মোঃ দানেশ মিয়া, প্রফেসর ড. ফরিদুল আলম ও প্রফেসর ড. লাইলা খালেদা (আঁখি) উপস্থিত ছিলেন।

Advertisement
spot_img

উপাচার্য চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন বিশ^বিদ্যালয় হচ্ছে জ্ঞান-গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ। জ্ঞান সৃজন, বিতরণ এবং প্রয়োগের মাধ্যমে দেশে দক্ষ, যোগ্য ও বিজ্ঞান মনষ্ক আধুনিক মানবসম্পদ তৈরি করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।উপাচার্য বিশ^বিদ্যালয় আইন সমুন্নত রেখে বিশ^বিদ্যালয় পরিচালনায় চবি শিক্ষক সমিতিসহ বিশ^বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Advertisement
spot_img