
যুব সংগঠক ও আলাদী জমাদ্দার ওয়াকফ এস্টেট এর মোতয়াল্লী শেখ বশির আহমেদ এর উদ্যোগে ও সভাপতিত্বে এবং সাবেক যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ এর পরিচালনায় ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় কাজির দেউরী রাজমহল কমিউনিটি সেন্টারে। প্রধান অতিথি অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, অত্র এলাকার সাংসদ মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর নির্দেশনায় যুব সংগঠক শেখ বশির আহমেদ ব্যবস্থাপনায় এই বিশাল ইফতার সামগ্রী বিতরণ এর উদ্যোগ নেয়া হয় এবং এলাকার সর্বসাধারণের সুখে দুখে পাশে থাকার নির্দেশ দেন মাননীয় শিক্ষামন্ত্রী। তারই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের বিভিন্ন স্থানে যারযার সামর্থ্য অনুযায়ী ইফতার সামগ্রী বিতরনের উদ্যোগ নিয়েছেন এবং চলমান। প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বিশেষ অতিথি এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন,কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবলীগ সভাপতি মাহবুবুল হক সুমন, সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, নগর যুবলীগ সহ সভাপতি নুরুল আনোয়ার, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল আজিম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, নগর যুবলীগ সাবেক সদস্য নেছার আহমদ, কাজল প্রিয় বড়ুয়া, জামালখান ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান, থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহতাব হোসেন সাজীব, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ওয়ার্ড যুবলীগ আহ্বায়ক ইকবাল হোসেন জনি, যুগ্ন আহবায়ক আবু বক্কর সুমন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক সেবকলীগ সভাপতি শেখ মুনসুর আহমেদ, থানা ছাএলীগ যুগ্ম সাঃ সম্পাদক, আবদুল মাজেদ রিদুয়ান, ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ জুয়েল, থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুল হাসান রানা, মোঃ হানিফ, মোহাম্মদ রুবেল, আবু সাদেক তুহিন প্রমুখ।
















