আওয়ামী লীগ মানুষকে দিতে জানে, মানুষের পাশে দাঁড়াতে জানে- প্রধানমন্ত্রী

127

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা হচ্ছে জনগণের প্রতি দায়িত্ব পালন করার মাধ্যম। আওয়ামী লীগ মানুষকে দিতে জানে, মানুষের পাশে দাঁড়াতে জানে। আওয়ামী লীগ যখন মানুষকে ইফতার বিতরণ করছে, তখন একটি পক্ষ মানুষের পাশে না দাঁড়িয়ে নিজেরা ইফতার পার্টি করছে। আর সেই ইফতার পার্টিতে যেয়েও তারা আল্লাহ-রাসূলের নাম না নিয়ে আওয়ামী লীগের গীবত গায়।

Advertisement
spot_img

শেখ হাসিনা বলেন, ওই গোষ্ঠীটি প্রতিনিয়ত আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে চায়, উৎখাত করতে চায়। অগ্নিসন্ত্রাস করে কবে আওয়ামী লীগকে উৎখাত করবে সেই পরিকল্পনা করে। কিন্তু তারা কিভাবে ভুলে যায় যে, আওয়ামী লীগ তো মানুষের পাশে আছে।

প্রধানমন্ত্রী বলেন, নির্যাতিত, নিপীড়িত, দরিদ্র ও ক্ষুধার্ত মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র সাধনা, একমাত্র লক্ষ্য। তিনি জন্মগ্রহণ করেছিলেন বাঙালি জাতির মুক্তির জন্য। তিনি সারাজীবন সংগ্রাম করেছেন বাঙালির মুক্তির জন্য।

সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন উপলক্ষ্যে এ আলোচনার আয়োজন করা হয়।

আলোচনা সভার শুরুতে একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিকার রুপা চক্রবর্তী জাতির পিতা ‘কারাগারের রোজনামচা’ থেকে পাঠ করেন। এ সময় মঞ্চে উপবিষ্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও অন্যান্য নেতাকর্মী মগ্ন হয়ে তা শোনেন।

Advertisement
spot_img