
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ক্লাসরুমে আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা আক্তার’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সৈয়দা আয়েশা খাতুন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ নেতা ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য শেখ মহিউদ্দিন বাবু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়েছিলেন। তিনি বাংলাদেশের রূপকার তথা স্বপ্নদ্রষ্টা। শেখ মুজিব শুধু একটি নাম নয় একটি ইতিহাস। একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামী চেতনা। জাতির জনকের কাছে বাংলাদেশের সব মানুষ ঋণী। বঙ্গবন্ধু আজ বেঁচে থাকলে আমরা একটি সুন্দর সোনার বাংলা অনেক আগেই অর্জন করতে পারতাম। সভায় বক্তব্য রাখেন নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাজী বিবি রহিমা, ফখরুল করিম মোগল, মো: আবু ছালেহ, লুৎফুন নাহার, ফারহানা আরেফিন, কোহিনুর আক্তার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. নুর নবী প্রমুখ। আলোচনা সভা শেষে মহানগর আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন হাজারীর পক্ষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
















