মাছ মাংস ও সবজির বাজার দিন দিন আরও চড়া হচ্ছে। বিশেষ করে সবজির দাম অনেকটা আকাশ ছোঁয়া। বাজারে পেঁপে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে, আর করলা ১০০ টাকা কেজি।
শুক্রবার (১২ মে) চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বেগুন ৮০, ঝিঙ্গা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, পেঁপে ৮০ টাকা, করলা ১০০ টাকা, টমেটো প্রতি কেজি ৪০ টাকা, মুলা ৬০ টাকা এবং শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে।
অন্যদিকে জালি কুমড়া কুমড়া পিস ৬০ টাকা, গাজর প্রতি কেজি ১০০ টাকা, কচুর লতি ১০০ টাকা, লাউ প্রতি পিস ৮০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ২৫০ টাকা এবং কাঁচাকলা প্রতি হালি ৪০ টাকা বিক্রি হচ্ছে।
মাছ মাংস হাত দিতে পারছে না সাধারণ ক্রেতারা। মাছ মাংস আনার জন্য বাজারে গিয়ে অনেকে খালি হাতে ফেরত আসছে। কারণ তার স্বাদ আছে সাধ্য নেই।