বিদ্যুৎ ব্যবস্থাপনা উন্নত,  প্রিপেইড মিটার উৎপাদন ও প্রশিক্ষণ খাতের  ৩৬ কোটি টাকা লুটপাট

87

বিদ্যুৎ ব্যবস্থাপনা উন্নত করার প্রক্রিয়ায় প্রিপেইড মিটার উৎপাদন, বাজারজাতকরণ ও প্রশিক্ষণ খাতের প্রায় সাড়ে ৩৬ কোটি টাকা লুটপাট হয়েছে।

Advertisement
spot_img

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের এ বিষয়ে সুর্নিদিষ্ঠ তথ্য-প্রমাণ পাওয়ায় বাংলাদেশ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) তিনজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন। খুব শিগগিরই খুলনা সমন্বিত জেলা কার্যালয় থেকে মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার (৯ মে) এ বিষয়ে দুদক কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান ঢাকা পোস্টকে বলেন, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে কেনাকাটা ও প্রশিক্ষণ খাতের অর্থ আত্মসাৎ হয়েছে এমন অভিযোগে অনুসন্ধান শুরু করা হয়। আমরা বিদ্যুৎ খাতের দুর্নীতি গুরুত্ব সহকারে বিবেচনা করেছি। অনুসন্ধান শেষে কমিশন মামলা দায়ের করার জন্য অনুমোদন দিয়েছে।

তিনি বলেন, মামলায় যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, তার প্রমাণ পেলে সঠিক বিচার হবে। শুধুমাত্র বিদ্যুৎ খাত নয় মানুষের স্বার্থ জড়িত এমন সব খাতেই দুদকের নজরদারি রয়েছে।

অনুমোদিত মামলার আসামিরা হলেন- ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন, বাংলাদেশ স্মার্ট ইলেক্ট্রিক্যাল কোম্পানির (বিএসইসিও) সাবেক পরিচালক (অর্থ) আব্দুল মোতালেব এবং বাংলাদেশ স্মার্ট ইলেক্ট্রিক্যাল কোম্পানির সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মি. ইয়ে ওয়েনজুন।

Advertisement
spot_img