দেশের রিজার্ভ ৭ বছরের মধ্যে সর্বনিম্ন

164

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে কমে ২৯ দশমিক ৭৭ বিলিয়নে দাঁড়িয়েছে, যা গত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধ করেছে বাংলাদেশ। আকুকে ১ দশমিক ১৮ বিলিয়ন ডলার পরিশোধ করতে হয়েছে। এতে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৭৭ বিলিয়নে। আবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মানদণ্ড অনুযায়ী গণনা করায় রপ্তানি উন্নয়ন তহবিলের ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার বাদ দিলে বর্তমানে দেশের ব্যবহারযোগ্য মোট রিজার্ভের পরিমাণ হবে ২৪ দশমিক ২৭ বিলিয়ন ডলার।

Advertisement
spot_img

এর আগে ২০১৬ সালের এপ্রিলে প্রথমবারের মতো ২৯ বিলিয়ন ডলারের ঘরে নেমেছিল দেশের রিজার্ভ। তবে ওই বছরের শেষ দিকে রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। এরপর ২০১৭ সালের জুনে রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। করোনাকালেও তুলনামুলক ভালো অবস্থানে ছিল রিজার্ভ। তখন ৩২ থেকে ৩৩ বিলিয়ন ডলারের ঘরে ছিল রিজার্ভ। এরপর ২০২১ সালের আগস্টে প্রথমবারের মতো রিজার্ভ রেকর্ড ৪৮ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়ে যায়।

Advertisement
spot_img