মেসির নতুন ঠিকানা আল হিলাল!

105

পিএসজির সঙ্গে সাম্প্রতিক সময়ে সম্পর্কের অবনতি হওয়ায় গত কয়েক মাস ধরেই গণমাধ্যমে গুঞ্জন ছিলো বার্সেলোনায় ফিরছেন লিওনেল মেসি। তবে দমকা হাওয়ার মতোই পাল্টে গেলো দৃশ্যপট! বার্সা নয়, সৌদি আরবের ক্লাব আল হিলাল ক্লাবে ২৬০ মিলিয়ন ইউরোতে নতুন ঠিকানা গড়তে যাচ্ছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।

Advertisement
spot_img

স্পেনের এল চিরিংগুইটো টিভি বলছে, আল হিলালের এই প্রস্তাবে ইতোমধ্যেই হ্যাঁ বলে দিয়েছেন মেসি। চলতি মৌসুমের শেষেই সৌদিতে পাড়ি জমাবেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার।

স্প্যানিশ এই সংবাদ মাধ্যমের খবরে আরও বলা হয়, শুধুই মেসি নয়, আরও বেশ কয়েকজন তারকা ফুটবলারের ওপর নজর দিয়েছ আল হিলাল। ইতোমধ্যেই মেসির সাবেক ক্লাব সতীর্থ সার্জিও বুসকেসের সঙ্গে আগামী দুই মৌসুমের জন্য চুক্তি সম্পন্ন করেছে সৌদির এই ক্লাব। পাশাপাশি জর্দি আলবার সঙ্গেও আলোচনা চলছে আল হিলালের।

Advertisement
spot_img