সমরেশ মজুমদার আর নেই

193

প্রথিতযশা বাঙালি সাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। আজ সোমবার বিকেল পৌনে ৬টার দিকে তিনি মারা গেছেন।

Advertisement
spot_img

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সমরেশ মজুমদার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ বিকেলে কলকাতার বাইপাসের পাশের একটি বেসরকারি হাসপাতালে মারা যান সাহিত্য অকাডেমি পুরস্কারজয়ী এ সাহিত্যিক।

এর আগে গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সমরেশ মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। আগে থেকেই সমরেশের সিওপিডি সমস্যা ছিল। হাসপাতালে তার স্লিপ অ্যাপমিয়া (ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা) বাড়তে থাকে।

Advertisement
spot_img