মৃত্যু @ নাসিমা হক মুক্তা

135

মিছিলে মিছিলে চলছে মানুষ
কোথায়, কোন্ রাস্তায়
অজানা ;
তবুও হাঁটছে ঐ দূরের ভীড়ে!
” যেখানে জীবন ফুটে
যেখানে জীবন ঘুমায়! ”
কোনটি কার ভাগ্যে সুপ্ত আছে
দীর্ঘ আক্ষেপের বিষয়ও
প্রতিদিন স্বপ্নের ভেতর স্বর শুনে
কিছু একটা পাওয়ার আশায়!
কেবল বৃত্তের মাঝখানে বুদবুদ শব্দের
মহারতি একটি – তা হলো মৃত্যু
আয়নার মতো
সামনে -পেছনে শুধুই নিজের মুখ দেখা ছাড়া
আর কিছু দেখতে পায় না – মানুষ
এটিই একমাত্র সত্য ও অবিনশ্বর!

Advertisement
spot_img
Advertisement
spot_img