
আন্তর্জাতিক ডেস্ক
বার্তাসংস্থা রয়টার্স বলছে, কয়েক শ বিক্ষোভকারী গতকাল ইরাকে সুইডেনের দূতাবাসের সামনে জড়ো জন। এরপর একপর্যায়ে তারা দূতাবাসে অগ্নিসংযোগ করেছেন।
এ নিয়ে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের দূতবাসের কর্মীরা নিরাপদে আছেন। আন্তর্জাতিক সংস্থার কূটনীতিক এবং কর্মীদের ওপর সমস্ত হামলার নিন্দা জানাই। দূতাবাস ও কূটনীতিকদের ওপর হামলা ভিয়েনা কনভেনশনের গুরুতর লঙ্ঘন। কূটনৈতিক মিশন এবং কূটনৈতিক কর্মীদের রক্ষা করা ইরাকি কর্তৃপক্ষের দায়িত্ব।
















