নির্বাচন নিয়ে আচরণ বিধি মেনে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে-হাসিনা মহিউদ্দিন

83

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মহিলা হাসিনা মহিউদ্দিন বলেছেন, বিএনপি নির্বাচনের মাঠে নেই। তবে তারা নির্বাচনকে বাঞ্চাল করতে চায়। চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের পরীক্ষিত নেতা মোঃ মহিউদ্দিন বাচ্চুকে শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন। আমাদেরকে নির্বাচন আচরণবিধি মেনে এবং ভোটারদের স্বতর্স্ফূত উপস্থিতি নিশ্চিত করতে হবে। এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। বিশেষ করে মা বোনরা যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হন সে জন্য আমাদেরকে এখন থেকেই তাদেরকে অনুপ্রাণিত করতে হবে এবং ভোট ও ভাতের অধিকার ছাড়া এদেশের মানুষের মুক্তি নেই।

Advertisement
spot_img

এই বার্তাটি তাদের জানান দিতে হবে। তিনি আজ মঙ্গলবার ২নং গেইট সামারা কনভেনশন হলে দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোঃ মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে অনুষ্ঠিত এক নির্বাচনী প্রচারণামূলক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, যেহেতু এটা একটা উপ নির্বাচন সেহেতু ভোটারদের আগ্রহ তেমন বেশি প্রভাব ফেলবে না।

তবে এটাও সঠিক যে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আমরা যারা সংবিধানকে সম্মান করি তাদের প্রধান বক্তব্য হলো এই নির্বাচনকে একটি অর্থবহ মডেল হিসেবে বিবেচিত করা। এই সভায় চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মহিউদ্দিন বাচ্চু বলেন, বর্তমান সংসদের মেয়াদের প্রান্তিক সময়ে এসে আপনারা নৌকা প্রতীককে বিজয়ী করতে পারলে প্রমাণ হবে আমরা আগামী দিনের সফল চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো। আশা করি নৌকার সমর্থক মহিলা নেতৃত্ব এই রাজনৈতিক দায়বদ্ধতাটুকু নিষ্ঠার সাথে পালন করবেন।

এখানে নৌকার বিজয় মানে কোন ব্যক্তির বিজয় নয় একটি আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সহ সভাপতি সামসুন নাহারের সভাপতিত্বে ফেরদৌসী ইয়াছমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৮নং ষোলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদুল আলম, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কাউন্সিলর নিলু নাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেবুন্নেছা চৌধুরী লিজা, জেসমিন পারভিন জেসি, হাসিনা আক্তার টুনু, শারমিন ফারুক, আয়েশা আলম, নাজমা বেগম, রিয়াদ দাশ চায়না, ফরিদা বেগম, লুৎফুন ন্নেছা প্রমুখ।

Advertisement
spot_img