
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ঢাকার নির্বাচনে হিরো আলমের উপর আওয়ামীলীগের হামলার ঘটনা দেশবাসীসহ সারাবিশ্ব দেখেছে। আওয়ামীলীগ এখন রাজনৈতিকভাবে দেওলিয়া হয়ে নির্লজ্জ বেহায়ার দলে পরিণত হয়েছে। তারা হিরো আলমকে পর্যন্ত ভয় পাচ্ছে। বিএনপি বার বার বলে আসছিল, আওয়ামীলীগের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হয় না, তা আবারো প্রমাণিত হলো। আওয়ামী লীগ নেতারা এখন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিদেশীদের বক্তব্যকে নিজেদের মতো করে অপব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করছেন। সরকারের আশ্বাসের পরও বিদেশিরা কূটনৈতিক ভাষায় বাংলাদেশে নিরপেক্ষ, মুক্ত ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। সরকারের আশ্বাসে তাদের বিশ্বাস নাই। সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের একমাত্র গ্যারান্টি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। সুষ্ঠু নির্বাচনের পথে আওয়ামীলীগ সরকারই একমাত্র বাঁধা।
তিনি মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে আগামীকাল ১৯ জুলাই বুধবার চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি একদফার আন্দোলন করছে। এতেই সরকার আতঙ্কিত হয়ে নানা ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু যতই চক্রান্ত করা হোক না কেন, এই অবৈধ সরকারের পতন ঠেকানো যাবে না। মামলা দিয়ে চক্রান্ত করে জনগণকে দাবিয়ে রাখা যাবে না। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে আওয়ামী লীগকে বিদায় নিতে হবেই।
কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন বলেন, আগামী নির্বাচন সামনে রেখে সরকার ভয়াবহ পরিকল্পনা করছে। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে বেআইনিভাবে ব্যবহার করছে। মামলা হামলার মাধ্যমে বিরোধী দলের নেতাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এসব করে আন্দোলন বন্ধ করা যাবে না।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, এক দফা ঘোষণা করা হয়েছে। যেকোনো মূল্যে এক দফার আন্দোলন সফল করতে হবে। আগামী ১৯ জুলাই চট্টগ্রামের পদযাত্রায় সকল স্তরের নেতাকর্মীদেরকে অংশ নিতে হবে। এই পদযাত্রার মধ্য দিয়ে গণবিরোধী সরকারের পতন ঘণ্টা বাজতে শুরু করবে। এক দফার আন্দোলনে সকল কর্মসূচি সফল করতে প্রতি মুহূর্তে প্রস্তুত থাকতে হবে।
দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। বিএনপির একদফার আন্দোলনে আওয়ামীলীগকে চলে যেতেই হবে। আওয়ামী লীগ ভালোভাবেই বুঝতে পেরেছে, জনগণের ভোটে তারা আর কখনো ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা আবারো ভোট চুরি করে ক্ষমতায় আসার জন্য ফন্দি ফিকির করছে। কিন্তু এসব করে আওয়ামীলীগ এবার রেহাই পাবে না।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এড. আবদুস সাত্তার, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ, জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, হাজী মো. আলী, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আশরাফ চৌধুরী, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হাশেম, মন্জুর আলম মন্জু, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মন্জুর আলম চৌধুরী মন্জু, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বুলু, বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহার, মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন, হাজী বাবুল হক, মো. আজম, হাজী মো. সালাউদ্দীন, মোশারফ হোসেন ঢেপটী, আবদুস সাত্তার সেলিম, আবদুল্লাহ আল হারুন, ডা. নুরুল আবছার, থানা সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, জাহিদ হাসান, মো. শাহাবুদ্দীন, জসিম উদ্দিন জিয়া, মনির আহম্মেদ চৌধুরী, আবদুল কাদের জসিম, নুর হোসাইন, কেন্দ্রীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শম জামাল উদ্দিন, মহানগর শ্রমিকদলের সভাপতি তাহের আহম্মেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার, কৃষকদলের আহবায়ক মো. আলমগীর, সদস্য সচিব কামাল পাশা নিজামী, ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, তাঁতীদলের আহবায়ক মনিরুজ্জামান টিটু, জাসাসের আহবায়ক এম এ মুছা বাবলু প্রমূখ।
















