লন্ডনে ঋষি সুনাক-শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠক

150

 মর্নিং নিউজ :যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট সূত্র জানায়,  শুক্রবার (৫ মে) বিকেলে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসের দ্বিপাক্ষিক রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঋষি সুনাকের মধ্যে প্রথম বৈঠক। ২০২২ সালের ২৫ অক্টোবর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন ঋষি সুনাক।

Advertisement
spot_img

এর আগে একই স্থানে শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে কমনওয়েলথ নেতাদের একটি ইভেন্টে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মার্লবোরো হাউসের ডেলিগেটস লাউঞ্জে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কমনওয়েলথ প্রধান বৃটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মতবিনিময় করেন।

পরে মার্লবোরো হাউসের বাগানে ফ্যামিলি ফটোসেশনে যোগ দেন শেখ হাসিনা।

Advertisement
spot_img