বুড়িগঙ্গায় ওয়াটার বাসডুবি: নারী-শিশুসহ ৪ লাশ উদ্ধার

72
রাজধানীর সদরঘাটের তেলঘাট এলাকায় ডুবে যাওয়া ওয়াটার বাসের চার যাত্রীর লাশ উদ্ধার হয়েছে। আজ রোববার ওয়াটার বাসটি ডুবে যাওয়ার দুই ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে এসব লাশ উদ্ধার হয়।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার এসআই হাসান বলেন, উদ্ধার লাশের দুজন পুরুষ, একজন নারী এবং একজন শিশু।

Advertisement
spot_img

উদ্ধার অভিযানের বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আমাদের উদ্ধার অভিযান চলমান। আমরা চেষ্টা করছি ওয়াটার বাসটিকে পানি থেকে উঠানোর। ফায়ার সার্ভিস এখন পর্যন্ত তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, নিখোঁজের সংখ্যাটা এ মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা যতটুকু জেনেছি ওয়াটার বাসটিতে ৪০-৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনাটি নদীর তীরে হওয়ায় অনেক যাত্রী পাড়ে উঠতে সক্ষম হন। তবে, অনেকে তাদের স্বজন নিখোঁজ আছেন বলে দাবি করছেন।

Advertisement
spot_img