বাকলিয়া থানা বিএনপি, কৃষক দল, শ্রমিক দলের প্রস্তুতি সভা

130

চট্টগ্রাম মহানগর বিএন‌পির আহবায়ক ডা. শাহাদাত হো‌সেন ব‌লে‌ছেন, বর্তমান অ‌বৈধ আওয়ামী সরকার নির্বাচন নিয়ে বারবার সংবিধানের দোহাই দিচ্ছেন। এই সং‌বিধান অনুযা‌য়ি দে‌শে কোন ভাল নির্বাচন হ‌তে পা‌রে না। সংবিধান অনুযায়ী নির্বাচন যদি এতই ভালো হতো, তাহলে বিদেশিরা কেন আসছেন? কেন তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন? বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা বলে আর রেহাই পাবেন না। সেটা ভুলে যান। জনগণ জেগে উ‌ঠে‌ছে, শেখ হা‌সিার অ‌ধি‌নে কোন নির্বাচন হ‌তে দেওয়া হ‌বেনা। জনগ‌নের প্রতি‌রো‌ধের মূ‌খে শেখ হা‌সিা‌কে পদত‌্যাগ কর‌তেই হ‌বে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দি‌তে হ‌বে। তা হলে জনগণের মুখোমুখি হতে হবে। আজকে যারা গণতন্ত্র, মানবাধিকারের বিরুদ্ধে অবস্থান নেবেন, তাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতেই হবে।

Advertisement
spot_img

তিনি শুক্রবার (১৪ জুলাই) বিকালে দ‌ক্ষিন বাক‌লিয়া চর চাক্তাই নয়া মস‌জিদ সংলগ্ন মা‌ঠে আগামী ১৬ জুলাই চট্টগ্রাম বিভাগীয় মেহনতি শ্রমিক জনতার মহাসমাবেশ সফল করার লক্ষে বাক‌লিয়া থানা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান
অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এর আ‌গে তি‌নি ন‌া‌সিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর কৃষক দল ও মহানগর শ্রমিক দ‌লের প্রস্তু‌তি সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন। এত প্রধান বক্তার বক্তব‌্য চট্টগ্রাম মহানগর বিএন‌পির সদস‌্য সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্কর, বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন দ‌ক্ষিন জেলা বিএন‌পির আহবায়ক আবু সু‌ফিয়ান।

চট্টগ্রাম মহানগর বিএন‌পির সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্কর ব‌লে‌ন, শেখ হাসিনা জনগণের সেন্টিমেন্ট বুঝতে পারছে না। তাই তি‌নি পুনরায় ভোট চুরির পথ বেছে নিয়েছেন। শেখ হা‌সিনার ভোট চু‌রি ক‌রে আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন জনগন রু‌খে দি‌বে। ভোট চু‌রির বিরু‌দ্ধে দে‌শের মানুষ জেগে উ‌ঠে‌ছে। শেখ হা‌সিনা আপ‌নি চোখ খু‌লে দেখুন, কান পে‌তে শুনুন, সারা‌দে‌শে মানুষ আপনার পদত‌্যাগ ছাড়া আর কিছুই ভাব‌ছেনা। অ‌বিল‌ম্বে অ‌বৈধ ক্ষমতা থে‌কে পদত‌্যাগ ক‌রে নির‌পেক্ষ সরকা‌রের অ‌ধীনে নির্বাচন দিন। অন‌্যথায় দে‌শের জনগ‌নের প্রতি‌রো‌ধের মূ‌খে পালা‌নোর পথও খু‌জে পা‌বেন না।
বি‌শেষ অ‌তি‌থির বক্ত‌ব্যে দ‌ক্ষিন জেলা বিএন‌পির আহবায়ক আবু সু‌ফিয়ান ব‌লেন, সরকার শুধু দেশের নির্বাচন ব্যবস্থা নয়, অর্থনীতি, স্বাস্থ্যব্যবস্থা সব ধ্বংস করে দি‌য়ে‌ছে। ব্যাংকগুলো সব ফাঁকা হয়ে গেছে। ভয়াবহ লুটেরা, ফ্যাসিস্ট অবৈধ এ সরকারকে ক্ষমতা থে‌কে পদত‌্যাগ কর‌তেই হ‌বে। বিএন‌পি নির্বাচনের মাধ্যমেই আমরা ক্ষমতার পরিবর্তন চাই। তবে সেই নির্বাচন অবশ‌্যই নির‌পেক্ষ সরকা‌রের অ‌ধি‌নে হ‌তে হ‌বে। আগের মত একতরফা নির্বাচ‌নের কথা ভু‌লে যান। সেই সুযোগ আর দেওয়া হবে না।

বাক‌লিয়া থানা বিএন‌পির ভারপ্রাপ্ত সভাপ‌তি এম আই চৌধুরী মামু‌নের সভাপ‌তি‌ত্বে ও সাংগঠ‌নিক সম্পাদক মো. আলমগীর‌রে প‌রিচালনায় বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির নেতা ইয়া‌সিন চৌধুরী আসু, নবাব খান, আ‌মিন মহামুদ, ইব্রহীম বাচ্ছু, অধ‌্যাপক খোর‌শেদ আলম, আলমগীর নূর, আ‌লি ইউসুফ, হা‌সেম সওদাগর, ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি মো. সেকান্দর, আবদুল্লাহ আল স‌গির, সাধারন সম্পাদক ইয়াকুব চৌধুরী না‌জিম, হাজী এমরান, বিএন‌পি নেতা এস এম সে‌লিম, এ‌ টি এম ফ‌রিদুল আলম, হাজী ইউনুস, হাজী আবদুস সবুব, আ‌রিফুল্ ইসলাম ডিউক, মহানগর কৃষক দ‌লের যুগ্ম আহবায়ক না‌জিমুল হক নাজু, যুবদ‌লের আসাদুর রহমান টিপু, থানা যুবদ‌লের সভাপ‌তি নজরুল ইসলাম লেদু, সদস‌্য স‌চিব হাজী মো. মুছা, স্বেচ্ছা‌সেবক দ‌লের সদস‌্য স‌চিব দুলাল সওদাগর, শ্রমিক দ‌লের সভাপ‌তি আবু বক্কর, সাধারন সম্পাদক মো. নবী প্রমূখ।

চট্টগ্রাম মহানগর কৃষক দ‌লের প্রস্ত‌তি সভা

আগামী ১৬ জুলাই চট্টগ্রামে শ্রমজীবী মেহনতী মানুষের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজ শুক্রবার, ১৪ জুলাই, বিকাল ৩টায় দলীয় কার্যালয় না‌ছিমন ভব‌নে চট্টগ্রাম মহানগর কৃষক দ‌লের প্রস্তু‌তি সভা অনু‌ষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর কৃষক দ‌লের আহবায়ক মো. আলমগী‌রের সভাপ‌তি‌ত্বে ও সদস‌্য স‌চিব কামাল পাশা নিজামীর প‌রিচালনায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির আহবায়ক ডা. শাহাদাত হো‌সেন, প্রধান বক্তার বক্তব‌্য রা‌খেন মহানগর বিএন‌পির সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্কর। বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম দ‌ক্ষিন জেলা বিএন‌পির আহবায়ক আবু সু‌ফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক ইয়া‌সিন চৌধুরী লিটন, সদস‌্য কামরুল ইসলাম। বক্তব‌্য রা‌খেন মহানগর কৃষক দ‌লের যুগ্ম আহবায়ক না‌জিমুল হক নাজু, সা‌বের আহমদ টারজান, জাহা‌ঙ্গীর আলম, ওয়া‌হেদুল আলম কানন, সি‌দ্দিকুর রহমান, তাজুল ইসলাম, মো. আবুল কালাম আজাদ, আবদুল কা‌দের প্রমূখ।

মহানগর শ্রমিক দ‌লের প্রস্ত‌তি সভা

আগামী ১৬ জুলাই চট্টগ্রামে শ্রমজীবী মেহনতী মানুষের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার, ১৪ জুলাই, বিকাল ৪ টায় না‌ছিমন ভব‌নে বিএন‌পির দলীয় কার্যালয় মা‌ঠে চট্টগ্রাম মহানগর শ্রমিক দ‌লের প্রস্তু‌তি সভা অনু‌ষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর শ্রমিক দ‌লের সভাপ‌তি বীর ম‌ুক্তি‌যোদ্ধা আবু তা‌হে‌রের সভাপ‌তি‌ত্বে ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম সরকা‌রের প‌রিচালনায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির আহবায়ক ডা. শাহাদাত হো‌সেন, প্রধান বক্তার ছি‌লেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্কর, বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম দ‌ক্ষিন জেলা বিএন‌পির আহবায়ক আবু সু‌ফিয়ান, এ‌তে আ‌রো বক্তব‌্য রা‌খেন মহনগর শ্রমিক দল নেতা এস এম আজম, মো. ইউনুচ মিয়, মো. আবু তা‌হের, নজরুল ইসলাম মিয়া‌জী, মে‌া.ই‌দ্রিস, মো. সে‌লিম, জা‌কির হো‌সেন মিনু, সা‌লে আহমদ, মিজানুর রহমান, আবদুস সাত্তার, হুমায়ুন ক‌বির, মো. হারুন, সো‌লেমান তালুকদার, মো. ফারুক প্রমূখ।

Advertisement
spot_img