দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা

107

মর্নিং নিউজ :
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে রাজধানী ঢাকা ।

Advertisement
spot_img

বৃহস্পতিবার (৪ মে) সকাল ৮টা ৪৬ মিনিটে ১৫৯ স্কোর নিয়ে বিশ্বের ১০০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান শীর্ষে উঠে আসে।

সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মানবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের র‍্যাঙ্কিংয়ে ওই সময়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের দিল্লি।পাকিস্তানের লাহোর ছিল তৃতীয়, চীনের শেনইয়ং ছিল চতুর্থ আর ইরাকের বাগদাদ ছিল পঞ্চম অবস্থানে। অপরদিকে সবচেয়ে ভালো বায়ুর শহর হিসেবে অস্ট্রেলিয়ার সিডনি, ক্যানবেরা এবং যুক্তরাষ্ট্রের সানফান্সিসকোর নাম উঠে আসে।

নির্দিষ্ট স্কোরের ভিত্তিতে কোনো শহরের বাতাসের ক্যাটাগরি নির্ধারণের পাশাপাশি সেটি জনস্বাস্থ্যের জন্য ভালো নাকি ক্ষতিকর, তা জানায় আইকিউএয়ার। কোম্পানিটি শূন্য থেকে ৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘ভালো’ ক্যাটাগরিতে রাখে। অর্থাৎ এ ক্যাটাগরিতে থাকা শহরের বাতাস জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। ৫১ থেকে ১০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘মধ্যম মানের বা সহনীয়’ হিসেবে বিবেচনা করে কোম্পানিটি।

আইকিউএয়ারের র‍্যাঙ্কিংয়ে ১০১ থেকে ১৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরে থাকা শহরের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরির বিবেচনা করা হয়। র‍্যাঙ্কিংয়ে ২০১ থেকে ৩০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। তিন শর বেশি স্কোর পাওয়া শহরের বাতাসকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করে আইকিউএয়ার। সে হিসেবে সকাল ৮টা ৪৬ মিনিটে অস্বাস্থ্যকার বাতাসে বসবাস করতে হয়েছে রাজধানীবাসীকে।

Advertisement
spot_img