আফিফের নেতৃত্বে ‘এ’ দলের ১৫ সদস্যের দলে যারা

111

স্পোর্টস ডেস্ক

Advertisement
spot_img

সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজের ওয়ানডে দলে থাকলেও টি-টোয়েন্টিতে বাদ পড়েন আফিফ হোসেন। ডাক পাননি ইংল্যান্ডে অনুষ্ঠেয় আয়ারল্যান্ড সিরিজেও। তবে নির্বাচকদের পরিকল্পনার বাইরে যাননি এ ব্যাটসম্যান।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ‘আনঅফিসিয়াল’ দুটি চার দিনের ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই দলের অধিনায়ক করা হয়েছে আফিফকে। ১৫ সদস্যের এই দলে রাখা হয়েছে জাকির হাসান, নাইম হাসান, রিশাদ হোসেন ও রেজাউর রহমানদেরও।

তিনটি আনঅফিসিয়াল টেস্ট খেলতে আগামী ১১ মে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ১৬ মে। পরের ম্যাচটি হবে ২৩ মে। আর সবশেষ ম্যাচ হবে ৩০মে। তিনটি ম্যাচই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ‘এ’ দল: আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, সাদমান ইসলাম, জাকের আলি (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান,রিপন মণ্ডল, রেজাউর রহমান রাজা ও তানজিম হাসান।

Advertisement
spot_img