এক মৌসুমে চার শিরোপা জিতে আলভারেজের বিশ্বরেকর্ড

118

ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে ট্রেবল জয়ের কৃতিত্ব অর্জন করেছে ম্যানচেস্টার সিটি।সিটির হয়ে ফাইনালে মাঠে নামা হয়নি ২৩ বছরের আর্জেন্টাইন ফুটবলার হুলিয়ান আলভারেজের। কিন্তু মাঠে না নেমেও বিশ্বরেকর্ড গড়েছেন তরুণ এই স্ট্রাইকার।

Advertisement
spot_img

চলতি মৌসুমে সিটির হয়ে তিনটি (চ্যাম্পিয়নস লিগ, এফ এ কাপ ও প্রিমিয়ার লিগ) আর জাতীয় দলের হয়ে তিনি জিতেছেন বিশ্বকাপ। আর তাতেই ট্রেবল জয়ের সঙ্গে বিশ্বকাপের স্বাদ পাওয়া প্রথম ফুটবলার হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন এই আর্জেন্টাইন।

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস লিগে অর্ধেক সময় না খেলেও হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। এ ছাড়া গেল বিশ্বকাপেও তিনি ছিলেন তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।

এর আগে, ২০১৮ সালে আলভারেজ জিতেছিলেন লাতিন আমেরিকার মহাদেশীয় প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেসে শিরোপা। যার সুবাদে তিনি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ ও কোপা লিবার্তাদোরেসের শিরোপার স্বাদ পাওয়া প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে নাম লেখান ইতিহাসের পাতায়।

২০২২ সালের জানুয়ারিতে ১৪ মিলিয়ন পাউন্ড রিলিজ ক্লজ পরিশোধ করে রিভার প্লেট থেকে ম্যান সিটিতে আসেন আলভারেজ। যদিও মৌসুমের শেষদিকে তাকে ধারে সেই রিভার প্লেটেই খেলতে পাঠায় সিটি।

২০২২ সালের জুলাইয়ে রিভার প্লেটের জার্সিতে শেষ ম্যাচ খেলেন আলভারেজ। পেপ গার্দিওলার অধীনে খেলেন ৪৯ ম্যাচ। এর ভেতর ২৩ ম্যাচে থাকেন শুরুর একাদশে। সদ্য শেষ হওয়া লিগে তিনি গোল করেন ১৭টি।

Advertisement
spot_img