আন্তর্জাতিক বিশ্বতানের বৈঠকী সন্ধ্যা

94

আন্তর্জাতিক বিশ্বতান কমিটির উদ্যোগে এক বৈঠকী সন্ধ্যা, সাংস্কৃতিক অনুষ্ঠন ও কেক কাটা গত ৩ জুলাই সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আবৃত্তি শিল্পী নরেন সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি শ্রী দীপক কুমার পালিত।অনুষ্টানের উদ্ধোধক ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের মুখপাত্র অধ্যাপক শিপুল কুমার দে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানের মুখপাত্র অধ্যাপক শিপুল কুমার দে।

Advertisement
spot_img

সংগঠনের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন উপদেষ্টা সাইদুর রহমান মিন্টু। এতে বিশেষ অতিথি ছিলেন লায়ন আবু মান্নান ভূঁইয়া,লায়ন রিমন মুহুরী, এ, কিউ, এম. মোসলেহ উদ্দীন, সাল্লাদ্দিন কাদের লাভলু, এরশাদ হোসেন, সাংস্কৃতিক কর্মী ফোরকান রাসেল, হাজী শহীদুল রহমান প্রমুখ । অনুষ্ঠানের সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী নাহিদা আকতার নাজু। এতে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ইমরান কাওয়াল, জুয়েল পাল, ফারহানা আফরোজ, নিভু সেন, পুষ্পিতা ভট্টাচার্য, সুফিয়া বেগম সুমি। অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন অপর্ণা রায় চৌধুরী, সুপ্রিয়া দাশ, পম্পী দাশ, রিপন দাশ, অনিক, জুঁই। সভায় বক্তারা বলেন শুদ্ধ সংস্কৃতির চর্চা আন্তর্জাতিক বিশ্বতান সংগঠন করে আসছে। আন্তর্জাতিক বিশ্বতান দেশের কল্যাণে বিশ্বের দরবারে এই আলোকবর্তিকা জ্বালিয়ে রাখবেন মনের মধ্যে, সমাজে, আর গোটা পৃথিবীতে।

Advertisement
spot_img