চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সভাপতি শওকত নূর, সাধারণ সম্পাদক ইমরান আজিজ

132

প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ৮ম ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল ২২ জুন এবারের নির্বাচনে নির্দিষ্ট সংখ্যার বাইরে অতিরিক্ত প্রার্থী না থাকায় বিভিন্ন পদে থাকা একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. নুরুল হুদা কুতুবী এবং দুই নির্বাচন কমিশনার প্রফেসর জসিম উদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট আসফাক আহমদ।
২০২৫-২০২৮ কার্যকালের জন্য প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ শওকত আলী নূর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহমদ ইমরানুল আজিজ। ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদে আরো নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে তিন জন যথাক্রমে প্রফেসর মো. জসীম উদ্দীন খান, মো. হারুনুর রশিদ ও অধ্যাপক মো. ফজলুল কাদের চৌধুরী, যুগ্ম সম্পাদক আ.ন.ম. নাসির উদ্দীন, অর্থ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নুরুল বশর রাসেল তথ্য, গবেষণা ও সেমিনার বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন জনী, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ওমর ফারুক হোসাইনী, দফতর সম্পাদক মুহাম্মদ আইয়ুব আলী, সমাজকল্যাণ সম্পাদক এ কে এম আকতার কামাল চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং নির্বাহী সদস্য পদে নির্বাচিত ৭ জন যথাক্রমে মো. হারুনুর রশিদ মনছুরী, মীর মোহাম্মদ সফিউল আলম নিজাম, সাংবাদিক এ টি এম তোহা, অ্যাডভোকেট মুহাম্মদ আবু ছাইয়িদ, অধ্যাপক এ. এম. রমিজ আহমদ, মো. আবু সালেহ ও মোহাম্মদ অহিদুল ইসলাম খোকা।
গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু ও সুন্দরভাবে কমিটি গঠন সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন, জীবন সদস্য, সমিতির প্রাক্তন নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আগামীদিনের পথচলায় সংশ্লিষ্ট সকলের দোয়া, সহযোগিতা, সমর্থন ও পরামর্শ কামনা করেন।

Advertisement
spot_img

 

Advertisement
spot_img