লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন জোবাইদা রহমান

132

লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। লন্ডনে স্বামী ও কন্যার সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

Advertisement
spot_img

বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

এর আগে সকালে পরিবারের সদস্যদের কাছে বিদায় নিয়ে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন ডা. জোবাইদা। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

স্বামী তারেক রহমানের সঙ্গে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়েছিলেন ডা. জোবাইদা রহমান। এরপর কেটে গেছে দীর্ঘ ১৭ বছর। একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করছিলেন তিনি।

অবশেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেন জোবাইদা রহমান। গত ৬ মে সকাল ১০টা ৩৮ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ রাজকীয় বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

Advertisement
spot_img