আমি ছিলাম @ নাজিয়া নাজ

228

আমি ছিলাম

Advertisement
spot_img

@ নাজিয়া নাজ

আমি ছিলাম কথার শহর,
তুমি ছিলে নীরবতার গ্রাম।
আমি ছুটেছিলাম তোমার দিকে শব্দের দীপ্তি নিয়ে,
তুমি তাকিয়ে ছিলে ফাঁকা চোখে, শুনতে পাওনি কিছুই।

তুমি বললে, “কথারা বোঝাতে পারে না সবকিছু,”
আমি বিশ্বাস করিনি তখন।
আমি ভেবেছিলাম, যদি অনেক কথা বলি, তুমি থেকে যাবে।
ভুল ভেবেছিলাম।

তুমি চলে গেলে একদিন হাওয়ার মতো,
সব কথা ঝরে পড়লো অন্ধকারের মেঘে।
আমি দাঁড়িয়ে রইলাম, খালি হাতে, খালি মনে।
তোমার শেষ না বলা কথাগুলো এখনো বাতাসে ভাসে।

কখনো কখনো মনে হয়,
তুমি ঠিক আমার পাশে বসে ফিসফিস করছো,
কিন্তু ফিরে তাকালে দেখি,
শুধু শূন্যতা, শুধু ফাঁকা শব্দের প্রতিধ্বনি।

আমি আজও তোমার কথা লিখি,
তুমি আজও আমার লেখা থেকে দূরে থাকো।

Advertisement
spot_img