আড়াল —————–কোহিনূর আক্তার

243

তুমি আড়াল হতে চেয়েছিলে

Advertisement
spot_img

তাই আমি আড়ালের দেয়ালটা
পাথর দিয়ে গেথেছি ।

তুমি অনেক দূরে যেতে চেয়েছিলে
তাই আমি পথটা এতো দীঘল করেদিয়েছি
যেখান থেকে সূর্য অস্ত দেখা যাবে না।

আমাকে তোমার চরণ তলের চূর্ণ মনে হতো
তাই আমি ঝিনুক হয়ে সাগর তলে হারিয়ে গেলাম।
তোমাকে পাওয়ার অপূর্ণতার বিষাদ পাহাড়টা
পাহারা দিতে হতো ছোট্ট বেতন আর সম্মান ছাড়া
গ্রাম পুলিশের মতো ।

তুমি ভুলে যেতে চেয়েছিলে তাই আমি বর্ষার জলে ভেজা পাখির মতো মন গোছানো ঘরে আর ফিরিনি।
আড়াল হতে হতে এতোটাই আড়াল হয়ে গেছি
তোমার সাথে আমার অতীত তন্দ্রায়িত কষ্টের এক মনের প্রবন্ধের মতোই মনে হয় ।

সেই উদাস আকাশ টা কতকাল আগে ফেলে এসেছি,
একই আকাশ অথচ আজ কত স্নিগ্ধ সরল মনের পবন
কাড়ে। ভুলে যাওয়া আড়াল হওয়া এসবের উর্ধ্বে
আমার ভালো থাকার পাহাড় ।

সন্ধ্যার বাতি তোমার কাছে কুসংস্কার মনে হলেও
সে তো আমার কাছে জীবন বাচাঁর চিহ্ন বলতে পারো।
তুমি আড়াল হতে চেয়েছিলে বলে
আমি শক্ত মনের দেয়ালে আড়াল হয়ে গেলাম।

Advertisement
spot_img