বাংলাদেশ সফরের ঘোষণা: মার্তিনেজ বললেন ‘আমি তোমাদের ভালোবাসি’

173

আগামী ৩ থেকে ৫ জুলাই তিনি কলকাতায় থাকবেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এর মধ্যেই ঢাকাও ঘুরে যাবেন তিনি।

Advertisement
spot_img

আগেই মার্তিনেজের সফর কথা জানা গিয়েছিল। এবার ফেসবুকে সেই কথাই মনে করালেন গোলপোস্ট আগলে রাখা মার্তিনেজ।
মার্তিনেজ লিখেছেন, ‘সবাইকে শুভেচ্ছা। আমি আগামী ৩-৫ জুলাই ভারতীয় উপমহাদেশে প্রথমবারের মতো সফর করব। এই সফরে বিভিন্ন দাতব্য কার্যক্রমে অংশগ্রহণ করবো। একই সাথে মোহনবাগান ক্লাবের একটি দাতব্য ম্যাচে প্রধান অতিথি হিসেবে থাকব। এর পাশাপাশি ভক্তদের সঙ্গে বিভিন্ন কার্যক্রম, পৃষ্ঠপোষকদের হয়ে শুভেচ্ছা বিনিময় ছাড়াও ফুটবল সংক্রান্ত প্রচারণায় অংশ নেব। আমি জানি, কলকাতা ও বাংলাদেশে আর্জেন্টিনার প্রচুর ভক্ত ও সমর্থক আছেন। আমি তাদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। এমন উদ্যোগের জন্য শতদ্রুকে ধন্যবাদ। আমি তোমাদের ভালোবাসি।’

কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত শুধু কলকাতায় আনার ব্যাপারে যোগাযোগ করেছিলেন মার্তিনেজের সঙ্গে। মার্তিনেজ ঢাকায় আসছেন সম্পূর্ণ নিজের আগ্রহেই। তার ইচ্ছাতেই শতদ্রু সফরসূচিতে ঢাকাও যোগ করেন।

Advertisement
spot_img