তুমি সন্ধ্যার মেঘমালা @ লিপি বড়ুয়া

116

আমার গল্পে তুমি
সোনালি রোদ,
কাশফুলে সাদার মায়া
গোধূলির আলোয়
শেষ বিকেলের ছায়া।
তুমি আমার রাঙা প্রভাত
শিউলিমাখা ভোর।
তুমি আমার তপ্ত দুপুর
ক্লান্তিবিহীন সুখ।
তুমি সন্ধ্যার মেঘমালা
মায়াবী চাঁদের ভেলা।
তুমি গভীর রাতের
নির্ঘুম জেগে থাকা
তোমার জন্য
আমার স্বপ্নে বিভোর থাকা।
তুমি অনন্ত প্রেমের কবিতা
তোমার জন্য বাড়ে মাদকতা।
তুমি রিমঝিম বৃষ্টি
তোমাতেই নব সৃষ্টি।।

Advertisement
spot_img
Advertisement
spot_img