‘ওহ ফাতিমার’ পর এবার দীপিকার প্রতি আগ্রহী ক্রিস গেইল

85

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে পারফর্ম করার ইচ্ছা প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের তারকা ক্রিকটার ক্রিস গেইল।

Advertisement
spot_img

ক্রিস গেইল বর্তমানে তার ‘ওহ ফাতিমা’ গানের প্রচারে ব্যস্ত রয়েছেন। গানটি ভারতীয় ও জ্যামাইকান সঙ্গীতের মিশ্রণ। একটি অনুষ্ঠানে এই ক্রিকেটার বলেন, তিনি কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে কাজ করতে চান।

ক্রিস গেইল বলেন, ভবিষ্যতে বলিউডে মিউজিক অ্যালবামে কাজ করার সুযোগ পেলে দীপিকা পাড়ুকোনের সঙ্গে পারফর্ম করতে চাই।

দীপিকাকে একজন ভালো নারী উল্লেখ করে তার সঙ্গে দেখা করারও আগ্রহ প্রকাশ করেন জনপ্রিয় এ ক্রিকেটার।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী মহামারি কোভিড-১৯ এর সময় লকডাউনের সময় সংগীতের প্রতি তার আগ্রহ বাড়ে। এটি মহামারির দিনগুলোতে শুরু হয়েছিল; যখন আমরা বাড়িতে ‘বন্দি’ ছিলাম। ওই সময় একটি গান করি। জ্যামাইকার লোকেরা গানটি পছন্দ করেছিল। এমনকি বাড়িতে একটি স্টুডিও স্থাপন করে সংগীত জগতের বন্ধুদের সঙ্গে কাজ করেছিলেন বলে জানান গেইল।

ছক্কা মারার জন্য বিখ্যাতে এই তারকা ক্রিকেটার আরও বলেন, ক্রিকেট ক্যারিয়ারের কোনো সময়ই ভাবেননি যে তিনি সংগীত শিল্পের অংশ হয়ে উঠবেন।

Advertisement
spot_img