ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, আবেদন ১৩ জুলাই পর্যন্ত

153

ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রিজার্ভেশন অ্যান্ড টিকিটিং বিভাগ ইনস্ট্রাক্টর পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৬ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সাপ্তাহিক ২দিন ছুটি, বীমা, মোবাইল বিল, দুপুরের খাবারসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

Advertisement
spot_img

এক নজরে ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
প্রতিষ্ঠানের নাম
ইউএস-বাংলা এয়ারলাইন্স
চাকরির ধরন
বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ
২৬ জুন ২০২৪
পদ ও লোকবল
নির্ধারিত নয়
চাকরির খবর
ঢাকা পোস্ট জবস
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
২৬ জুন ২০২৪
আবেদনের শেষ তারিখ
১৩ জুলাই ২০২৪
অফিশিয়াল ওয়েবসাইট
https://usbair.com/
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: ইনস্ট্রাক্টর
বিভাগ: রিজার্ভেশন অ্যান্ড টিকিটিং

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/ স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: রিজার্ভেশন টিকিট সম্পর্কে ভালো ধারণা, এয়ারলাইন টিকিট ও গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং কম্পিউটারে এমএস অফিসে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: আইইএলটিএস প্রশিক্ষক হিসাবে অভিজ্ঞতা

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৬ থেকে ৩০ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: সাপ্তাহিক ২দিন ছুটি, বীমা, মোবাইল বিল, দুপুরের খাবারের সুবিধা (সম্পূর্ণ ভর্তুকি), প্রতি বছর বেতন পর্যালোচনা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৩ জুলাই ২০২৪

Advertisement
spot_img