|| চাওয়া পাওয়ার ব্যবধান || — মাহ্জাবীন মিতি

197

|| চাওয়া পাওয়ার ব্যবধান ||
— মাহ্জাবীন মিতি
শুধু একবার চোখ ভরে দেখবো তোমায়..
এই ভাবনায় কেটে গেছে অবুঝ বালিকার সহস্র বছর।
কখনো চাইনি তোমার ঋদ্ধ বুকে ভালোবাসার তুখোড় জলপ্রপাত,
সেই জলে যে ডুবে যাবার ভয় ছিলো!!
চাইনি তোমার বাহুর বন্ধনে নিজের অস্তিত্বের ঠিকানা,
চাওয়া ছিল ঝুম বৃষ্টিতে শুধু ভিজবো দু’জন।
বলিনি কখনো একগুচ্ছ গোলাপ নিয়ে সামনে এসে দাঁড়াও
শুধু চেয়েছিলাম নরম ঘাসে পা ডুবিয়ে পাশাপাশি হাঁটবো দু’জন।
চাওয়া ছিলো একটা কফির কাপে দুজনের কেটে যাবে বিকেল থেকে সন্ধ্যা..
নিঃশব্দ কথায় মুখরিত হবে নির্জনতা।
চাওয়া-পাওয়ার ব্যবধানটা হয়তো বড্ড বেশিই ছিলো!!
তাই চাওয়াগুলো সব না পাওয়া প্রজাপতি হয়ে
ঠাঁই খুঁজে নিলো মনের সিন্দুকে।
যেখান থেকে ইচ্ছে করলেই তারা আর পাখা মেলে উড়তে পারে না..

Advertisement
spot_img
Advertisement
spot_img