সমালোচক @ জিয়াউল হক ইমন

182

 

Advertisement
spot_img

সুযোগে কর তুমি সবার সমালোচনা
নিজেকে ভাব শুধুই সেরা একজনা
অন্যের সততাকে কর যখন আড়াল
অসৎ কর্মে তোমার ডুবে যাবে পাল।
নিজের স্বার্থে কর যত অপকর্ম পয়দা
পরের স্বার্থ বিনাশে থাক সজাগ সর্বদা
কে দোষী, কে অপরাধী খোঁজ দিবারাত্রি
নিজের দোষ লুকাতে সাজো বড্ড মিস্ত্রি।
নিজের সুখে বাজাও রঙ্গিন সুরের বাঁশি
অন্যের কষ্টে কিলবিলিয়ে হাস অট্টহাসি
নেতিবাচক সমালোচনায় কেন এত মগ্ন
বুঝবে সবাই এবার তুমি একটা জঘন্য।
নিজের ভাল চাও তাতে নেই অভিযোগ
পরের কুৎসা রটানোতে সন্ধির অনুযোগ
শয়তানি ছেড়ে হয়ে যাও দ্রুত সাধন
নয়তো হারিয়ে যাবে সব মায়ার বাঁধন।
১৬ মে ২০২৩।

Advertisement
spot_img