দ্বিতীয়স্থানে থেকে বিশ্বকাপ খেলার সুযোগ বাংলাদেশের

111

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে সুপার লিগে নিজেদের মিশন শেষ করবে বাংলাদেশ। এখন পর্যন্ত ২১ ম্যাচে ১৩ জয় ও ৮টি হারে ১৩০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে টাইগাররা।

Advertisement
spot_img

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে, সুপার লিগে ২৪ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট হবে ১৬০। তাতে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থেকে সুপার লিগ পর্ব শেষ করার সুযোগ পাবে বাংলাদেশ।

এতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার, ভারত-পাকিস্তানের মত বড়-বড় দলগুলোকে পেছনে ফেলে সুপার লিগ পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থেকে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বিশ্বকাপে খেলতে নামতে পারবে বাংলাদেশ। এমনিতে তামিম ইকবালের দলের সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে আগেই।

সুপার লিগে পয়েন্ট টেবিলের সেরা সাত দল ও স্বাগতিক ভারত সরাসরি আগামী বিশ্বকাপে খেলবে। আট দলের সাথে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে আরও দুটি দল। আগামী জুনে অনুষ্ঠেয় কোয়ালিফাইয়ারের সেরা দুই দল পাবে বিশ্বকাপে খেলার টিকিট।

বর্তমানে ২৪ ম্যাচ শেষে ১৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। সমানসংখ্যক ম্যাচে ১৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে ইংল্যান্ড। ২১ ম্যাচে ১৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে ভারত।

বিশ্বকাপ সুপার লিগে এখন পর্যন্ত মোট ৭টি সিরিজ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৫টিতে জিতেছে এবং ২টিতে হেরেছে।

Advertisement
spot_img