এক দফার প্রথম কর্মসূচি, পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ

97
বিএনপির সরকার পতনের এক দফা পদযাত্রার বিপরীতে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার রাজধানী ঢাকাসহ দেশব্যাপী পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
দলীয় সূত্র বলছে, বিএনপির মতো সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলায় উন্নয়ন ও শান্তি সমাবেশ শেষে শোভা যাত্রার মতো পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে ক্ষমতাসীন দলটি। আগামী নির্বাচন পর্যন্ত বিএনপির যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নিজেদের দখলে মাঠ রাখবে তারা। এর অংশ হিসেবে আজ রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ হবে।
এ দিন রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটের জেলা শহর ও মহানগরেও শোভাযাত্রা করবে দলটি। আগামীকাল রাজধানীর সাত রাস্তা মোড়ে উন্নয়ন ও শান্তি শোভা যাত্রায় করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এ দিন রংপুর, খুলনা ও ময়মনসিংহ বিভাগের অন্তর্গত সব জেলা শহর ও মহানগরে এ শোভাযাত্রা করবে। দলের সাধারণ সম্পাদক এরপর ওবায়দুল কাদের সারা দেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
Advertisement
spot_img